বান্দরবানে অগ্রণী ব্যাংক ব্যবস্থাপকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বান্দরবানে অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর নাম সুহাস জীবন খীসা (৫২)। গতকাল শনিবার রাত ১০টার দিকে বায়েজিদ থানাধীন আরেফিন নগর থেকে অজ্ঞান অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। তবে পুলিশ এটাকে অস্বাভাবিক মৃত্যু বলছে।নিহত জীবন খীসা অগ্রণী ব্যাংক বান্দরবান শাখার ব্যবস্থাপক। তাঁর বাড়ি খাগড়াছড়িতে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।বায়েজিদ থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জহির জানান, আরেফিন নগর এলাকায় রাস্তার পাশে তাঁকে পড়ে থাকতে দেখে পথচারীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।এসআই জহির জানান, আঘাতের চিহ্ন না থাকলেও অস্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।