বান্দরবানে আগুনে পুড়ে গেছে প্রায় ৩০০ দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের আলীকদম উপজেলা সদরের বাজারে এক অগ্নিকাণ্ডে প্রায় ৩০০ দোকান পুড়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ আগুন লাগে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের ২০ থেকে ২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।স্থানীয় লোকজন জানায়, ধারণা করা হচ্ছে, কোনো একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওয়াব আসলাম হাসান জানান, এ অগ্নিকাণ্ডে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, আগুনে বাজারের একটি জ্বালানি তেলের দোকানে রাখা কয়েকটি ড্রাম বিস্ফোরিত হওয়ায় আগুন এত তীব্র হয়ে ওঠে যে, স্থানীয় লোকজন তা নেভাতে পারেনি।