বান্দরবানে নির্মাণাধীন গির্জার ছাদ ধসে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবান জেলা শহরে ফাতেমা রানী ক্যাথলিক গির্জার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে মো. সেলিম (২৬) নামের একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ২৬ জন। এদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বেলা দুইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকাজ চলছিল। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন।তবে ধ্বংসস্তূপে আর কোনো শ্রমিক আটকে নেই বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ঘটনাস্থল থেকে জেলা প্রশাসক মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।