বান্দরবানে পাহাড় ধসে মা-ছেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান শহরতলির রামজাদী এলাকা-সংলগ্ন পেশকার ঘোনায় পাহাড় ধসে মাটিচাপায় মা-ছেলে নিহত হয়েছে। আহত হয়েছে চারজন। আজ মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর পর থেকেই বান্দরবানের রোয়াংছড়ি, রোমা, থানচি ও চন্দ্রঘোনার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। নিহতরা হলেন রাহেজা বেগম (৩০) ও তাঁর আট মাস বয়সী ছেলে আবু বকর। আর আহতরা হলেন জুলেখা (২৫), সফিকা আক্তার (৩৫), সাগর (০৫), শারমিন (০৩)।পার্শ্ববর্তী পুলিশ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা নুরুল ইসলাম জানান, পুলিশ, প্রশাসন ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।