বান্দরবানে মিয়ানমারের ৩২ নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে বান্দরবান জেলার লামা উপজেলা থেকে ৩২ মিয়ানমার নাগরিককে পুলিশ আটক করেছে। আজ সোমবার এবং গতকাল রোববার তাদেরকে আটক করা হয়েছে বলে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে।লামা উপজেলার সরাই, আমতলী ও রূপসীপাড়া এলাকায় আশ্রয় নিতে মিয়ানমারের এই নাগরিকেরা বাংলাদেশের সীমানা অতিক্রম করে। পুলিশের একটি দল আজ সোমবার সকালে তাদের ১৮ জনকে আটক করে। একই এলাকা থেকে গতকাল রোববার সন্ধ্যায় পুলিশ ১৪ জনকে আটক করেছিল। আটক ব্যক্তিদের সবাই মিয়ানমারের আরাকান প্রদেশের মংদু ও বুছিডং এলাকা থেকে এসেছিল।