বান্দরবানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান-চট্টগ্রাম মহাসড়কে কসাইপাড়া এলাকায় আজ শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আহত ব্যক্তিদের মধ্যে ১২ জনকে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে এবং বান্দরবান সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন, রুপম বড়ুয়া (৩৫), মিলন বড়ুয়া (৫০), কেপি বড়ুয়া (২৪), শোভা (৫০) ও বদি বড়ুয়া (৩৫)। তাঁদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারি উপজেলার জোবরা বড়ুয়াপাড়ায়।আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম থেকে বান্দরবানগামী সিএনজিচালিত এ বাসটি ওই স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে খাদে পড়ে যায়। এতে চারজন মারা যান। পরে বাসটির সিলিন্ডার বিস্ফোরিত হলে আরও একজন আগুনে পুড়ে মারা যান। বাসটিতে ৪২ জন যাত্রী ছিল। তাঁরা সবাই বান্দরবান বৌদ্ধ বিহারে যাচ্ছিলেন।