বান্দরবানে হাতির হামলায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গতকাল শনিবার রাতে বুনো হাতির হামলায় একজন নিহত এবং এক শিশু আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম আলী আহমদ (৩৫)।পুলিশ ও এলাকাবাসী জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরসংলগ্ন আদর্শ গ্রামে গতকাল দিবাগত রাত তিনটার দিকে একটি বুনো দাঁতাল হাতি ঢুকে পড়ে। এ সময় পালাতে গিয়ে আলী আহমদ ও তাঁর ছেলে আবদুল হক (৫) হাতির মুখে পড়েন। হাতিটি আলী আহমদকে পা-চাপা দেয় এবং আবদুল হককে পাশে কাদার ওপর ছুঁড়ে মারে। এতে আলী আহামদ মারা যান।নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানিয়েছেন, বন বিভাগের সদস্যসহ ঘটনাস্থলে গিয়ে নিহত আলী আহমদের লাশ উদ্ধার করা হয়েছে।প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর নাইক্ষ্যংছড়ির বাইশারিতে হাতির আক্রমণে তিন শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে।