বান্দরবানের বোমাং রাজা অংশৈপ্রু আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবান বোমাং সার্কেলের রাজা অংশৈপ্রু চৌধুরী আর নেই। আজ বুধবার রাজদরবারে সকাল নয়টা ১৫ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।বোমাং রাজপুত্র চহ্লাপ্রু জিমি জানান, সকালে রাজাবাহাদুর হঠাত্ অস্বস্তি বোধ করতে থাকেন। এ সময় তিনি কয়েকবার বমি করেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে বিছানায় শুইয়ে দেন। এর পরই রাজার নাড়ির স্পন্দন থেমে যায়। এ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন রাজার মেয়েজামাই মংচিংহ্লা মারমা। চহ্লাপ্রু জিমি জানান, রাজা অংশৈপ্রু চৌধুরীর অন্ত্যেষ্টিক্রিয়ার সময় নির্ধারণ করা হয়নি এখনো। তাঁর মরদেহ কফিনে সংরক্ষণ করে প্রবারণা পূর্ণিমার শেষে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার ব্যাপারে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।অংশৈপ্রু চৌধুরী ১৯৯৮ সালে ১৫তম বোমাং রাজা হিসেবে অভিষিক্ত হয়েছিলেন।