বান্দারবানে আনসারদের বহনকারী বাস খাদে, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রুমার মুরং বাজার এলাকায় আনসার সদস্যদের বহনকারী গাড়ি আজ বৃহস্পতিবার সকালে খাদে পড়ে গেলে একজন নিহত ও নয়জন আহত হন।নিহত আনসার সদস্যের নাম আবদুর রহিম। তিনি রুমা ৬ আনসার ব্যাটালিয়নের কোম্পানি অধিনায়ক (কমান্ডার) ছিলেন। আহত আনছার সদস্যদের মধ্যে ছয়জনকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ও তিনজনকে বান্দরবান সেনা ব্রিগেডের হাসপাতালে ভর্তি করা হয়েছে।জেলা আনসার অ্যাডজুট্যান্ট আমজাদ হোসেন জানান, আবদুর রহিম দুর্গম পাহাড়ি এলাকায় দায়িত্ব পালন করতেন। তিনি ছুটিতে নিজের বাড়ি যাচ্ছিলেন। তাঁর লাশ বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্ত করে বাড়িতে পাঠানো হয়েছে।