বাপ্পার অ্যালবাম অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল, ২৫ ডিসেম্বর সঞ্জীব চৌধুরীর জন্মদিনে আসছে বাপ্পা মজুমদারের নবম একক অ্যালবাম বেঁচে থাক সবুজ। কিন্তু না, আসছে না অ্যালবামটি। কারণটা বাপ্পার কাছ থেকেই শোনা যাক— ‘পৃষ্ঠপোষকের অভাব। পুরো অ্যালবামটি তৈরি হয়ে আছে, কিন্তু সেভাবে কোনো পৃষ্ঠপোষক পাচ্ছি না। প্রযোজনা প্রতিষ্ঠানগুলো এখন নতুন করে কোনো অ্যালবামের ব্যাপারে তেমন আগ্রহী হচ্ছে না। তিন বছর পরিশ্রম করে অ্যালবাম তৈরির পর নিজের পকেটের টাকা দিয়ে তা প্রকাশ করব?’অ্যালবামটি এভাবে আর কত দিন পরে থাকবে? বাপ্পা বললেন, ‘বুঝতে পারছি না কী করব? আমি এখনো চাইছি অ্যালবামটা সঞ্জীবদার (সঞ্জীব চৌধুরী) জন্মদিনেই বাজারে আসুক। যদি সম্ভব হয়, সঞ্জীবদাকে উৎসর্গ করে যে গান করেছি, সেটি এককভাবেই প্রকাশ করব। কিন্তু প্রক্রিয়াটা কী হবে, বুঝতে পারছি না।’অ্যালবামের নাম প্রসঙ্গে বাপ্পা বলেন, ‘চারদিকে তাকালে দেখবেন, সবুজ হারিয়ে যাচ্ছে। সবুজের মর্মার্থ আমরা বুঝতে পারছি না। সবুজের প্রয়োজনকে গুরুত্ব দিয়েই অ্যালবামের নাম দিয়েছি বেঁচে থাক সবুজ।’বাপ্পা মজুমদারের অন্য অ্যালবামগুলো হলো তখন ভোরবেলা (১৯৯৬), কোথাও কেউ নেই (১৯৯৮), রাতের ট্রেন (১৯৯৯), ধুলো-পড়া চিঠি (২০০১), কদিন পরেই ছুটি (২০০৩), রাত প্রহরী (২০০৪), দিন বাড়ি যায় (২০০৬), সূর্যস্নানে চল (২০০৮)।