বাপ্পি লাহিড়ীর স্বপ্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন প্রজন্মকে সংগীতজগতে প্রতিষ্ঠা করতে চান বাপ্পি লাহিড়ী। এবার কলকাতায় একটি সংগীত একাডেমি গড়ার উদ্যোগ নিয়েছেন তিনি। বললেন, এখানে দেশ-বিদেশের সংগীতপ্রেমীদের চর্চার সুযোগ থাকবে। শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বাপ্পি লাহিড়ী। তাঁর এই উদ্যোগের ব্যাপারে কথা বলেন মমতার সঙ্গে। পরে বাপ্পি লাহিড়ী সাংবাদিকদের বলেন, ‘আমি বাঙালি। কলকাতার ছেলে। তাই কলকাতায়ই এই একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, সবার সহযোগিতা পাব।’