বাফটা ফেলোশিপ পাচ্ছেন মার্টিন স্করসেসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রে অবদানের জন্য ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) ফেলোশিপ পাচ্ছেন মার্কিন চলচ্চিত্র-নির্মাতা মার্টিন স্করসেসে। কন্ট্যাক্টমিউজিকের বরাত দিয়ে পিটিআই এ খবর জানিয়েছে। স্ট্যানলি কুবরিক, স্টিভেন স্পিলবার্গ, জোডি ডেঞ্চের পাশাপাশি ৬৯ বছর বয়সী নন্দিত চলচ্চিত্র-নির্মাতা স্করসেসে বাফটার এই সম্মাননা পেলেন। স্করসেসের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের নাম হুগো। গত বছর তিনি তাঁর এর নির্মাণকাজ শেষ করেন।স্করসেসের বাফটা ফেলোশিপ প্রসঙ্গে বাফটার চেয়ারম্যান টিম কোরি বলেছেন, ‘স্করসেসে হচ্ছেন এ ধরনের পুরস্কারের সত্যিকারের দাবিদার। তিনি নতুন প্রজন্মের চলচ্চিত্র-নির্মাতাদের জন্য একধরনের অনুপ্রেরণাও বটে। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য কিংবদন্তি এই পরিচালককে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত। এদিকে এ ধরনের একটি সম্মাননা পেয়ে স্করসেসে নিজেও আনন্দিত।’ তিনি বলেন, ‘আমাকে এ সম্মান দেখানোর জন্য বাফটা কর্তৃপক্ষকে ধন্যবাদ। এটা আমার জন্য অনেক বড় সম্মানের বিষয়।’বাফটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিন ঠিক করা হয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি।