বাফায় দুই দিনের উচ্চাঙ্গসংগীত সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুলবুল ললিতকলা একাডেমী অব ফাইট আর্টস (বাফা) আয়োজন করেছে দুই দিনের উচ্চাঙ্গসংগীত সম্মেলন। রাজধানীর ওয়াইজঘাটে বাফার বুলবুল মিলনায়তনে আজ সম্মেলন শুরু হবে বিকেল চারটায়। উদ্বোধন করবেন ফেরদৌসী রহমান। বাফার সভাপতি শামসুয্ জাহান নূর জানান, এই উচ্চাঙ্গসংগীত সম্মেলন হবে আজ শুক্রবার ও কাল শনিবার বিকেল চারটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত। এই আয়োজনে থাকবে খেয়াল, ঠুমরি, তবলা লহরা, বেহালাবাদন, ভরতনাট্যম ও কত্থক নাচ। আর তা পরিবেশন করবেন বাফার শিক্ষক ও নিজস্ব শিল্পীরা। থাকবেন আমন্ত্রিত শিল্পীরাও। দুই দিনের এ আয়োজন সবার জন্য উন্মুক্ত।