বাফুফে নির্বাচনে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। ফলে কাল সোমবার বাফুফের নির্বাচনে কোনো বাধা রইল না। ঢাকার চতুর্থ সহকারী জজ ফায়জুননেছা আজ রোববার এ আদেশ দেন।গত ২৫ এপ্রিল চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিমান কুমার সরকার বাদী হয়ে একই আদালতে বাফুফে নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। ওই মামলায় ৩০ তারিখে বাফুফের নির্বাচন যাতে না হতে পারে, সে জন্য নিষেধাজ্ঞা চাওয়া হয়।মামলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও বাফুফে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয় ।আদালত, বাফুফে প্রধান নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ৩০ এপ্রিলের নির্বাচনের ওপর কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তা জানতে চেয়ে বিবাদীদের কারণ দর্শাতে বলেন। নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলেছেন আদালত।প্রসঙ্গত, গত ৭ এপ্রিল বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তাতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৩ এপ্রিল এবং ৩০ এপ্রিল নির্বাচনের তারিখ উল্লেখ করা হয়।