বাবর-মুফতি হান্নানসহ ১৪ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজনকে হত্যায় সম্পূরক অভিযোগপত্র আজ সোমবার সকাল ১০টায় আদালতে জমা দেওয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম হবিগঞ্জ আমলি আদালতে এ অভিযোগপত্র জমা দেন। সম্পূরক অভিযোগপত্রে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, মুফতি হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। পাশাপাশি আগের তদন্তে অভিযুক্ত ১০ জন আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ এ তদন্তে প্রমাণিত না হলেও আইনি বাধ্যবাধকতার কারণে তাদেরকেও এতে অভিযুক্ত রাখা হয়েছে। ফলে মোট অভিযুক্তের সংখ্যা ২৪ জনে দাঁড়িয়েছে।রফিকুল ইসলাম জানান, মামলাটি বর্তমানে সিলেট দ্রুত বিচার আদালতে বিচারাধীন। হবিগঞ্জ আমলি আদালত থেকে এ অভিযোগপত্র সিলেট দ্রুত বিচার আদালতে পাঠানো হবে। তিনি আরও জানান, ২৪ জুন এর ওপর শুনানির দিন ধার্য রয়েছে। এ মামলায় হবিগঞ্জের দুজন সাংসদসহ ৮০ জনকে সাক্ষী রাখা হয়েছে। মামলার বাদী হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংসদ আবদুল মজিদ খান এ অভিযোগপত্রে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আশা করা যায় এ সরকারের আমলেই এ মামলার নিষ্পত্তি হবে।