বাবরি মসজিদ-অযোধ্যা রায়: ভিন্ন মত দিলেন হাইকোর্টের বিচারপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবরি মসজিদ-অযোধ্যা নিয়ে কোর্টের বাইরে সমঝোতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধানে আসা যেতে পারে—হাইকোর্টে করা এই আবেদন নাকচ করে দেওয়ার বিরোধিতা করেছেন এলাহাবাদ হাইকোর্টের তিন সদস্যবিশিষ্ট লক্ষৌ বেঞ্চের বিচারপতি ধর্ম বীর শর্মা।হাইকোর্টে এই আবেদনটি করেছিলেন রমেশচন্দ্র ত্রিপাঠি। গত শুক্রবার এই আবেদন নাকচ করে পূর্বনির্ধারিত ২৪ সেপ্টেম্বরেই রায় ঘোষণার দিন বহাল রাখা হয়। কিন্তু হাইকোর্টের এ রায়ের সঙ্গে একমত নন বিচারপতি ধর্মবীর শর্মা। এমনকি আবেদন নাকচ করার সময় বেঞ্চের বাকি দুই বিচারপতি এস ইউ খান ও সুধীর আগারওয়াল তাঁর সঙ্গে কোনো আলোচনাও করেননি বলে অভিযোগ করেছেন বিচারপতি ধর্মবীর শর্মা।—পিটিআই