বাবরি মসজিদ মামলার রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে দেওবন্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবরি মসজিদ মামলা নিয়ে এলাহাবাদ হাইকোর্টের লখনো বেঞ্চের রায় সম্মানের সঙ্গে মেনে নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে দেওবন্দের দারুল উলুম মাদ্রাসা। আগামী ২৪ সেপ্টেম্বর এলাহাবাদ হাইকোর্ট রাম জন্মভূমি ও বাবরি মসজিদ নিয়ে টাইটেল মামলার রায় ঘোষণা করবেন।মাদ্রাসার উপ উপাচার্য মাওলানা আবদুল খালেক মাদ্রাজি বলেছেন, ‘দেশের বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। কোর্টের রায় মেনে নিয়ে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার জন্য আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’দেওবন্দের প্রতি সমর্থন জ্ঞাপন করে উত্তর প্রদেশের ইমাম সংগঠনের সভাপতি মুফতি জুলফিকার আলী বলেছেন, ‘আমাদের আদালতের রায়ের প্রতি সম্মান দেখানো উচিত, আর কেউ যদি এই রায়ে সন্তুষ্ট না হয়, তাহলে তারা সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে।’ পিটিআই।