বাবরি মসজিদ মামলার রায়ের দিন আদালত প্রাঙ্গণে যেতে পারবে না সংবাদমাধ্যম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৪ সেপ্টেম্বর বাবরি মসজিদ-অযোধ্যা মামলার রায় ঘোষণার সময় কোনো সংবাদমাধ্যমকে হাইকোর্ট প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হবে না এবং রায়ের ফটোকপি জেলা কালেক্টরেট অফিসে পাওয়া যাবে।এলাহাবাদ হাইকোর্টের লক্ষৌ বেঞ্চের নির্দেশে লক্ষৌ জেলা প্রশাসন কালেক্টরেট প্রাঙ্গণে সংবাদমাধ্যমের জন্য ব্রিফিংয়ের বিশেষ ব্যবস্থা করছে বলে জানিয়েছেন লক্ষৌ জেলা ম্যাজিস্ট্রেট অনিল কুমার সাগর। তিনি বলেছেন, কোর্টের নির্দেশেই কালেক্টরেট প্রাঙ্গণে সংবাদমাধ্যমকে মামলার রায়ের সংক্ষিপ্ত বিবরণী শোনানোর ব্যবস্থা করা হয়েছে।রায়ের দিন আদালত প্রাঙ্গণে অহেতুক ভিড় এড়াতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।—পিটিআই