২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে অব্যাহতি চেয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে।গতকাল রোববার ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিশেষ এজলাসে শুনানি শুরু হয়।বাবরের পক্ষে শুনানি করেন আইনজীবী টি এম আকবর। গতকাল শুনানি শেষ না হওয়ায় বিচারক শাহেদ নুর উদ্দিন ৩০ অক্টোবর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন।গতকাল জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মা১ংদ মুজাহিদ ও হরকাতুল জিহাদের (হুজি) নেতা মাওলানা আবু তাহেরের অব্যাহতির আবেদনের শুনানি শেষ হয়।এ নিয়ে চার আসামির অব্যাহতির শুনানি শেষ হলো। এর আগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বখশ চৌধুরী ও খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউকের আবেদনের ওপর শুনানি শেষ হয়।এ ছাড়া গতকাল হুজিনেতা মুফতি হান্নানের ভাই মহিবুল্লাহ মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। এ নিয়ে মোট ১৫ জন আসামি মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।এই মামলায় তারেক রহমানসহ সম্পূরক অভিযোগপত্রভুক্ত ৩০ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষ করে ৯ অক্টোবর। আসামিপক্ষের শুনানি শুরু হয় ১৩ অক্টোবর।গতকাল রাষ্ট্রপক্ষে ছিলেন এ মামলার প্রধান সরকারি কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তাঁকে সহযোগিতা করেন আবদুল্লাহ আবু, আকরাম উদ্দিন প্রমুখ আইনজীবী।