বাবরের আয়কর ফাঁকির মামলায় রুল জারি করেছেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের বিরুদ্ধে দায়ের করা আয়কর ফাঁকির মামলা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী সাত দিনের মধ্যে এনবিআরসহ সংশ্লিষ্টদের এর জবাব দিতে বলা হয়েছে।আজ বুধবার দুপুরে মামলার বৈধতা চ্যালেঞ্জ করে লুত্ফুজ্জামান বাবরের করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং এস এম এমদাদুল হকের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।এর আগে ১৪ ফেব্রুয়ারি আয়কর ফাঁকির অভিযোগে এনবিআরের উপকরকমিশনার জাকির হোসেন ঢাকার জে্যষ্ঠ বিশেষ জজ আদালতে এই মামলা করেন। আদালতে বাবরের পক্ষে আইনজীবী মওদুদ আহমদ ও মাহবুব উদ্দিন খোকন মামলাটি পরিচালনা করেন।মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, মামলাটি কেন অবৈধ ও বাতিল করা হবে না এবং মামলাটি নিষ্পত্তির কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছেন।