প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন জামিন আবেদন নামঞ্জুর করেন।২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় করা দুটি (হত্যা ও বিস্ফোরক) মামলায় বাবর আজ জামিনের আবেদন করলে আদালত এ আদেশ দেন। গত বছরের ২৬ অক্টোবর এ মামলায় বাবরকে গ্রেপ্তার দেখানো হয়। বাবর বর্তমানে কারাগারে আটক।