বাবা জর্দাকে দুই লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজালবিরোধী অভিযানে বাবা জর্দা প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।আজ বুধবার বেলা দুইটার দিকে ৫৫/এ কাপ্তানবাজার এলাকায় বাবা জর্দার প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের কারণে আদালত এই জরিমানা করেন।আদালত জানান, এই প্রতিষ্ঠানে কোনো ল্যাব কিংবা কেমিস্ট নেই। ২০০৯ সালের জুন মাসে তাদের লাইসেন্সের মেয়াদ শেষ হলেও তারা নবায়ন না করেই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে আসছিল। তা ছাড়া অস্বাস্থ্যকর মেঝেতে জর্দা মিশিয়ে প্যাকেটজাত করা ও প্যাকেটের গায়ে খুচরামূল্য না থাকায় আদালত প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করেন।এ ভেজালবিরোধী অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিনের সঙ্গে বিএসটিআই, র্যাব ও মহানগর দাঙ্গা পুলিশ উপস্থিত ছিল।