বাবা দিবসে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্টকে প্রায়ই বলা হয়, দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর মানুষ। কিন্তু বারাক ওবামা তো কেবল প্রেসিডেন্ট নন, একজন বাবাও। তাই আজ রোববার বিশ্ব বাবা দিবসে দুই মেয়ের সঙ্গে আলাদা করে সময় কাটাবেন তিনি। গতকাল ওবামা জানান, বাবা দিবসে ছোট মেয়ে সাশার বাস্কেটবল দলের সহকারী কোচের ভূমিকা পালন করবেন তিনি। ওবামা বলেন, ‘এটা দারুণ মজার বিষয় হবে... সাশা চোখ গোল করে আমার দিকে তাকাবে, যখন রেফারির সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে আমি বিরক্তি প্রকাশ করব।’ মাত্র দুই বছর বয়সে ওবামার কেনিয়ান বাবা তাঁকে ছেড়ে গিয়েছিলেন। এএফপি