বাবা-মায়ের বাধা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হ্যারি পটার’ নাও হতে পারতেন ব্রিটিশ তারকা ড্যানিয়েল র‌্যাডক্লিফ। হয়তো তিনি সাদামাটা এক অভিনেতার ভাবমূর্তিতে পড়ে থাকতেন আড়ালে। আর তা হতো বাবা-মা যদি মত না পাল্টাতেন। সিরিজটির সব কটি ছবিতে নাম ভূমিকায় অভিনয় করে দুনিয়াজুড়ে নাম কিনেছেন ড্যানিয়েল র‌্যাডক্লিফ। কিশোর বয়স থেকে অভিনয় শুরু করে এখন ২২ বছরের যুবক তিনি। সম্প্রতি র‌্যাডক্লিফ জানান, শুরুতে হ্যারি পটার ছবিতে তাঁর অভিনয়ের ব্যাপারে রাজি হননি বাবা-মা। তাঁরা ভেবেছিলেন, ছবির শুটিং উপলক্ষে র‌্যাডক্লিফকে যুক্তরাষ্ট্র গিয়ে লস অ্যাঞ্জেলেসে থাকতে হবে। পরে পরিচালক ক্রিস কলম্বাস ছবির বেশিরভাগ শুটিং ইংল্যান্ডে করার সিদ্ধান্ত নেন। এতে মত পাল্টান র‌্যাডক্লিফের বাবা-মা। আইএএনএস।