বাবা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলবে গতকাল রোববার বিকেলে ব্যতিক্রমধর্মী বাবা সমাবেশ হয়েছে। উঠতি বয়সী ছেলেদের বখাটেপনা ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড থেকে প্রতিরোধে বাবাদের নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। বখাটেরা যাতে কোনো ছাত্রী ও নারীকে উত্ত্যক্ত করতে না পারে এবং সন্ধ্যা ও রাতে রাস্তার মোড়ে মাদকসেবীদের আড্ডা বসতে না পারে, সে জন্য সমাবেশে বাবাদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের টিঅ্যান্ডটি আবাসিক এলাকায় অনুষ্ঠিত সমাবেশে শতাধিক বাবা উপস্থিত ছিলেন। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি