বাবা হলেন আমির!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুজব নয়, সত্যি, ১ ডিসেম্বর ছেলের বাবা হলেন আমির খান! জানা গেছে, আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা টেস্টটিউব বেবি) প্রযুক্তি ব্যবহার করে মা হয়েছেন কিরণ। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে জন্ম নিয়েছে আমিরের তৃতীয় সন্তান। কিন্তু কেন ‘টেস্টটিউব বেবি’ প্রযুক্তির দ্বারস্থ হতে হলো এই দম্পতিকে? ২০০৯ সালে আমির তাঁর ব্লগে জানিয়েছিলেন, অকালগর্ভপাতের কারণে গর্ভধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন কিরণ। আর তাই এই ব্যবস্থা। উল্লেখ্য, আমিরের প্রথম স্ত্রী ছিলেন রীনা দত্ত। তাঁদের সংসারে রয়েছে দুই সন্তান—জুনায়েদ ও ইরা। টিএনএন।