বাবাকে কাছে পাওয়ার জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ তো প্রতিপক্ষই ছিল। ওয়েস্ট ইন্ডিজের মানুষের ইংল্যান্ডের পরাজয় চাওয়ারই কথা। ১৭ মার্চ চেন্নাইতে ওয়েস্ট ইন্ডিজের পরাজয় প্রার্থনা করেছিল পুরো বাংলাদেশ। সেদিন ‘অবশ্যই জিততে হবে’ ম্যাচে ইংল্যান্ডের পরাজয় চেয়েছিল একজন ইংলিশও!দূরের কেউ নয়, ওয়েস্ট ইন্ডিজের কাছে ইংল্যান্ডের পরাজয় প্রার্থনা করেছিল শ্যানন কলিংউড। পল কলিংউডের মেয়ে। ম্যাচের আগের দিন ইংল্যান্ড থেকে বাবাকে ফোন করেছিল মেয়ে শ্যানন। কোথায় তাঁকে জয়ের জন্য প্রেরণা জোগাবে, তা না করে মেয়েটি তাঁর ‘অমঙ্গল’ চেয়ে বসল! ‘হ্যালো বাবা, আমরা চাই তোমরা কাল হেরে যাও’—কলিংউডকে আদরের বড় মেয়ে ফোনে বলেছিল এই কথা। যে চাওয়ার পেছনে লুকিয়ে ছিল বাবার আদর থেকে বঞ্চিত হওয়ার আকুতি। শ্যাননের পরের বাক্যটাই ছিল, ‘তোমরা হেরে গেলে শিগগিরই দেশে ফিরতে পারবে। তুমিও ঘরে ফিরবে।’বয়স মাত্র পাঁচ বছর। সেই নভেম্বর মাস থেকে বাবা পড়ে আছেন শুধুই ক্রিকেট নিয়ে। গত চার মাসে মাত্র চার দিন নিজ দেশে সময় কাটাতে পেরেছে ইংল্যান্ড দল। অ্যাশেজের লম্বা সফরের পর উড়ে আসতে হয়েছে বিশ্বকাপ খেলতে। কলিংউড, অ্যান্ডারসনদের তো রেখে আসতে হয়েছে সদ্যোজাত সন্তানদের। সদ্য ভূমিষ্ট হান্না এখনো বাবার অনুপস্থিতি অনুভব করে না। কিন্তু পাঁচ বছরের শ্যানন ঠিকই করে। যেমন করে তিন বছর বয়সী কিরাও।টেলিফোনে ভেসে আসা মেয়ের এই আকুতি ছুঁয়ে গিয়েছিল কলিংউডের হূদয়। ‘এই পরিস্থিতি সামলে নেওয়া আসলেই কঠিন। তবে ওদের কাছ থেকে এমন কথা শোনার পর দ্রুত ভেবেটেবে এই বলে সান্ত্বনা দিয়েছিলাম, ‘দ্যাখো মা, আমি যদি এখানে থাকি, তাহলে তোমাদের বাবা আরও বেশি টাকা পাবে। আর সেই টাকা দিয়ে তোমাদের জন্য কিনে দেবে পুতুল।’প্রবোধ দেওয়াটা কাজে লেগেছিল। পুতুলের কথা শুনতেই ঠিক গলে গেছে শ্যানন। বাবাকে বলেছিল, ‘আচ্ছা, ঠিক আছে। এখন আমি তাহলে তোমাদের জয়ই চাই।’ ওয়েবসাইট।