বাবাকে খুন করল চার বছরের শিশু...!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পছন্দের গেম খেলার কনসোল প্লে স্টেশন কিনে দিতে রাজি না হওয়ায় চার বছরের এক শিশু পিস্তল দিয়ে তার বাবাকে গুলি করে হত্যা করেছে। আজ রোববার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান অঞ্চলে এই ঘটনা ঘটে।স্থানীয় দ্য আশার্ক পত্রিকার বরাত দিয়ে ডেইলি মেইল অনলাইনের এক খবরে বলা হয়েছে, ওই শিশুটি তার বাবার কাছে একটি প্লে স্টেশন কেনার আবদার করেছিল। কিন্তু তার বাবা প্লে স্টেশন কিনে দিতে রাজি ছিলেন না। তার পরও সে আশা করেছিল, তার বাবা হয়তো বাইরে থেকে ফেরার সময় সেটি নিয়ে আসবে। কিন্তু তার বাবা বাইরে থেকে আসার পর সে দেখল, তার বাবা প্লে স্টেশন আনেননি। এ সময় শিশুটি ক্ষিপ্ত হয়ে তার বাবার পিস্তল নিয়ে খুব কাছ থেকেই তাকে গুলি করে দেয়। এতে তাঁর বাবার মৃত্যু ঘটে।প্রসঙ্গত, যুদ্ধের ভিডিও গেম ও নানা ধরনের প্লে স্টেশন খেলার কারণে সাম্প্রতিক সময়ে শিশুরা খুব বেশি পরিমাণে আক্রমণাত্মক হয়ে উঠছে বলে মনে করছেন অনেকেই।