বাবার ওপর অভিমান করে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বালাগঞ্জে বাবার ওপর অভিমান করে আত্মহৎযা করেছে ছেলে। ১১ এপ্রিল রাতে উপজেলার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম শাহিন মিয়া (২০)।পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ওইদিন রাতে শাহিনকে বকাঝকা করেন তাঁর বাবা কনই মিয়া। অভিমান করে রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে শোয়ার ঘরের ফ্যানের সঙ্গে গামছা বেঁধে গলায় ফাঁস দেয়। রাত ১০টার দিকে তার মা ছেলের খোঁজ নিতে গেলে জানালা দিয়ে দেখতে পান ফ্যানের সঙ্গে ঝুলে আছে।