বাবার কবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবার সঙ্গে দেখা হয়নি কত কাল! হয়তো অভিমানেই। তাই তো বাবার মৃত্যুসংবাদ শুনে আমেরিকা থেকে মায়ের সঙ্গে বিপাশা ছুটে এসেছেন দেশে। গতকাল নুহাশপল্লীতে বাবা হুমায়ূন আহমেদের কবরের পাশে এসে দাঁড়াতেই অভিমানের মেঘ যেন কান্না হয়ে বিপাশার দুই চোখ বেয়ে ঝরে পড়ে। ভাই নুহাশও বাবার কথা ভেবে ফুঁপিয়ে কেঁদে ওঠেন তখন ছবি: হাসান রাজা