বাবার কাছে বই চেয়েছে মালালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালেবান জঙ্গিদের গুলিতে আহত পাকিস্তানের শিক্ষা-অধিকার আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই এখন অনেকটাই সুস্থ। গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যে পৌঁছেছেন তার মা-বাবা। ১৫ বছর বয়সী মালালা তার বাবাকে বলেছিল, সে চিকিৎসা শেষে পাকিস্তানে ফিরতে চায়। এর আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক জানিয়েছেন, যুক্তরাজ্যে পৌঁছার আগে বাবাকে তার জন্য কিছু পাঠ্যবই নিয়ে যেতে বলেছে মালালা।গত ৯ অক্টোবর স্কুল থেকে ফেরার পথে তালেবান জঙ্গিরা মাথায় গুলি করে আহত করে মালালাকে। এ ঘটনায় দেশ-বিদেশে নিন্দার ঝড় ওঠে। শুরু হয় মালালার জন্য প্রার্থনা। চিকিত্সার জন্য তাকে স্থানান্তর করা হয় যুক্তরাজ্যের বার্মিংহামে কুইন এলিজাবেথ হাসপাতালে। সেখানে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে মালালা।মালালার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘আমাদের সবার প্রচেষ্টায় মামালা সুস্থ হয়ে উঠেছে। এ জন্য আমি আনন্দিত।’পাকিস্তানের তালেবান-অধ্যুষিত সোয়াত উপত্যকার বাসিন্দা মালালা ১১ বছর বয়স থেকে ছদ্মনামে ব্লগে লেখা শুরু করে। ২০০৯ সালে ওই এলাকা থেকে তালেবানদের হটানো হলে প্রকাশ্যে নারী শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলে মামালা। তার বক্তব্য গণমাধ্যমে প্রচার হলে সে তালেবানদের লক্ষ্যে পরিণত হয়। এনডিটিভি।