বাবার জন্মদিনে সন্তানদের উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত সংগীতশিল্পী বশীর আহমেদের জন্মদিন ১৮ নভেম্বর। এবার বাবার জন্মদিনে উপহার দেওয়ার জন্য তাঁরই গান নিয়ে অ্যালবাম করেছেন দুই সন্তান হোমায়রা বশীর ও রাজা বশীর। তাঁরা গানগুলো গেয়েছেন নতুন সংগীতায়োজনে। এখানে তাঁরা গেয়েছেন বশীর আহমেদ ও তাঁর স্ত্রী মীনা বশীরের গাওয়া ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় ১০টি গান। এর মধ্যে ছয়টি একক ও চারটি দ্বৈত কণ্ঠের। রয়েছে একটি গানের আনপ্লাগড ভার্সনও। অ্যালবামের নাম ওগো প্রিয়তমা। এই অ্যালবামের গানগুলো হচ্ছে ‘ওগো প্রিয়তমা’, ‘অনেক সাধের ময়না’, ‘ডেকো না আমারে তুমি’, ‘আমাকে পোড়াতে যদি’, ‘আমি তোমার নাম নেব’, ‘যারে যাবি যদি যা’, ‘ঘুম শুধু ছিল’, ‘খুঁজে খুঁজে জনম গেল’, ‘কাঁকন কার বাজে রুমঝুম’, ‘আমাকে যদি গো এত বাসো ভালো’। সংগীতায়োজন করেছেন রাজা বশীর। হোমায়রা বশীর বলেন, ‘বাবার গান নিয়ে অ্যালবাম করার ইচ্ছাটা আমাদের অনেক দিন থেকেই ছিল। এবার বাবার জন্মদিনে তাঁরই গাওয়া গানগুলো নতুন সংগীতায়োজনে উপহার দিতে পারছি ভেবে খুব আনন্দ হচ্ছে।’রাজা বশীর বলেন, ‘পারিবারিকভাবে সবাই চেয়েছিলেন, আমরা যেন বাবার গানগুলো নতুন করে করি। বিষয়টা আমাদের জন্য অনেক একটু চ্যালেঞ্জিং ছিল। স্বকীয়তা বজায় রেখে সব গান এ সময়ের মতো করে তৈরির চেষ্টা করেছি।’ হোমায়রা বশীর ও রাজা বশীর এর আগে একই বৃন্তে নামের মৌলিক গানের একটি অ্যালবাম করেছিলেন। এ ছাড়া তাঁরা কয়েকটি মিশ্র অ্যালবামেও কণ্ঠ দিয়েছেন