বাবার পর ছেলের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হাকালুকি হাওরে নৌকাডুবিতে নিখোঁজ বাসুদেব বিশ্বাসের (১৪) লাশ আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উদ্ধার করা হয়েছে। পার্শ্ববর্তী শাহপুর এলাকার হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়।বাসুদেব স্থানীয় জায়ফরনগর উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ত। এর আগে গতকাল বুধবার একই জায়গা থেকে তার বাবা রসময় বিশ্বাসের (৭০) লাশ উদ্ধার করা হয়। গত মঙ্গলবার হাকালুকি হাওরে নৌকাডুবির পর বাবা ও ছেলে একই সঙ্গে নিখোঁজ ছিলেন।জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান প্রথম আলোকে জানান, ‘ঘটনাটি লোকমুখে শুনেছি। স্থানীয় লোকজন লাশ দুটি উদ্ধার করেছে।’