বাবুই পাখির বাসায় হাসিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিট-চ্যানেল আই টপ মডেল হাসিন ‘বাবুই পাখির বাসা’ নামের নতুন একটি এক ঘণ্টার নাটকে অভিনয় করছেন। নাটকে তাঁর বিপরীতে অভিনয় করছেন শাহেদ। হাসিন-শাহেদ জুটির এটাই প্রথম কাজ। বাবুই পাখির বাসা নাটকটি লিখেছেন শামীমুল ইসলাম। আর পরিচালনা করছেন জিয়াউদ্দিন আলম। সম্প্রতি উত্তরা, আশুলিয়া ও গুলশানের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। হাসিন বলেন, ‘এটি আমার তৃতীয় এক ঘণ্টার নাটক। গল্পটি অনেক সুন্দর। এই গল্পে আমার অভিনয়ের অনেক সুযোগ ছিল। চেষ্টা করেছি ভালোভাবে কাজটি করার। এমনিতেই আমি খুব বেশি নাটকে অভিনয় করিনি। ভালো কাজ হলে করার চেষ্টা করি।’ নির্মাতা সূত্রে জানা গেছে, ৯ ডিসেম্বর চ্যানেল আইয়ে দুপুরের সংবাদের পর নাটকটি দেখানো হবে।প্রসঙ্গত, হাসিন প্রথম অভিনয় করেন তাহের শিপন পরিচালিত ‘আমাদের ছোট নদী’ নাটকে। এটিতে হাসিন অভিনয় করেছিলেন নোবেলের বিপরীতে। এ ছাড়া মাহফুজ আহমেদের বিপরীতে ‘সখা হে’ নামের একটি নাটকেও অভিনয় করেন হাসিন।