বাবুবাজার থেকে ফেনসিডিল ও নকল ওষুধ উদ্ধার, গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাবুবাজার এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল ও নকল ওষুধসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া দুজন হলেন মুনির (৪৫) ও ভাসানি (৩৫)।র্যাব-১০ এর ফ্লাইট লে. ইমন জানান, গতকাল রাত ১০টার দিকে র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর হারুনুর রশিদের নেতৃত্বে বাবুবাজারের খান মার্কেটে অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রচুর পরিমাণে ফেনসিডিলের খালি ও ভরা বোতল উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি গোপন গোডাউনের সন্ধান পায় র্যাব। সেখান থেকে প্রচুর পরিমাণে নকল ওষুধ, চেতনানাশক ওষুধ, দেশীয় ভায়াগ্রা উদ্ধার করা হয়। এ ঘটনায় গোডাউন মালিক মুনির ও কর্মচারী ভাসানিকে গ্রেপ্তার করা হয়।