বামদলের সমর্থন নিতে আপত্তি নেই কংগ্রেসের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে আগামী বছর অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের পর বামদলের সমর্থন নিতে আপত্তি নেই কংগ্রেসের। গতকাল রোববার ভারতের প্রতিরক্ষামন্ত্রী ও কংগ্রেসের প্রভাবশালী নেতা এ কে অ্যান্টনি কেরালা রাজ্যের কোট্টায়ামে এক অনুষ্ঠানে এই ইঙ্গিত দেন।প্রতিরক্ষামন্ত্রী বলেন, কংগ্রেসের কাছে অন্তত বামদলগুলো অচ্ছুত নয়। দেশের বৃহত্তর স্বার্থে বামদের সঙ্গে কংগ্রেসের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা হতেই পারে। এ কে অ্যান্টনি আরও বলেন, ‘লোকসভা নির্বাচনে কেরালা, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আমরা বামদলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব। তাদের সঙ্গে আমাদের প্রাক-নির্বাচনী কোনো জোটের সম্ভাবনা নেই। তবে বামদের সঙ্গে কংগ্রেসের সহযোগিতা হতেই পারে।’ লোকসভার আগাম নির্বাচন হওয়ার সম্ভাবনার কথা উড়িয়ে দেন মন্ত্রী।