বারডেমে অজ্ঞান হয়ে সিসিইউতে মির্জা আব্বাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারডেমে বন্দী অবস্থায় চিকিত্সাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ সোমবার বিকেলে সাড়ে তিনটার দিকে হঠাত্ অজ্ঞান হয়ে যান। এ সময় তিনি দুপুরের খাবার খাচ্ছিলেন। এরপর তাঁকে সিসিইউতে স্থানান্তর করে নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে।মির্জা আব্বাসের ব্যক্তিগত সহকারী সোহেল আজ বার্তা সংস্থা ইউএনবিকে এ কথা জানান।গত ২৭ জুন বিএনপির ডাকা হরতালে শাজাহানপুরে নিজের বাসার সামনে থেকে মিছিলে অংশ নেওয়ার সময় পল্টন থানার পুলিশ মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে। এরপর অসুস্থ হলে তিনি পুলিশের হেফাজতে বারডেমে চিকিত্সাধীন ছিলেন।