বারডেমে কর্মচারীদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল ছাত্রের সঙ্গে রাজধানীর বারডেম হাসপাতালের কর্মচারীদের সংঘর্ষ হয়েছে। এতে তিন ছাত্র আহত হয়েছেন। শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র তাঁর অসুস্থ বাবাকে চিকিৎসার জন্য বারডেম হাসপাতালে নিয়ে আসেন। লিফটে ওঠার পর লিফটম্যানের সঙ্গে ওই ছাত্রের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে লিফটম্যান তাঁকে চড় মারেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দলবদ্ধভাবে সেখানে গেলে কর্মচারীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম জানান, সমস্যা সমাধানে দ্বিপক্ষীয় বৈঠক চলছে।