বারবাডোজকে ৩৬ রানে হারাল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচটি ভালোভাবেই শেষ করেছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার ব্রিজটাউনের কেনসিংটন ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে টাইগাররা স্বাগতিক বারবাডোজের বিপক্ষে ৩৬ রানের সহজ জয় পেয়েছে। প্রথমে ব্যাট করে ইমরুল কায়েসের ৫৭ ও মোহাম্মদ আশরাফুলের ৩৫ রানে ৫ উইকেটে ১৬৬ রান তোলে বাংলাদেশ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৩০ রান তুলতে সক্ষম হয় বারবাডোজ।ডাত হাতে আঘাতের কারণে গতকাল নিয়মিত ওপেনার তামিম ইকবালকে ছাড়াই মাঠে নামে ‘পাকিস্তান বধের’ স্বপ্ন নিয়ে ক্যারিবিয়ানে যাওয়া বাংলাদেশ। ইমরুল কায়েসের সঙ্গে বাংলাদেশের ইনিংসের সূচনা করেন সাবেক অধিনায়ক আশরাফুল। দুজনে দারুণ খেলেছেন। মাত্র ১২ বলে ৩৫ রান করে আশরাফুল যখন প্যাভিলিয়নে ফেরেন; তখন বাংলাদেশ দলের সংগ্রহ ৬৪। আশরাফুলের জায়গায় খেলতে আসা আফতাব আহমেদও কায়েসকে ভালো সঙ্গ দেন। ২০ বলে তাঁর সংগ্রহ ২৬। আর কায়েস মার্টেন নার্সের শিকারে পরিণত হওয়ার আগে দলীয় সংগ্রহে যোগ করেন ৫৭ রান। তবে ভালো হয়নি অধিনায়ক সাকিব আল হাসানের প্রস্তুতি। গতকাল তিনি আউট হন মাত্র ১১ রানে। এদিন ম্যাচ জিতলেও প্রত্যাশামতো প্রস্তুতি হয়নি বাংলাদেশের বোলারদের। পুরো ২০ ওভারে বাংলাদেশের বোলাররা মাত্র ৩টি উইকেট শিকার করতে পেরেছেন। প্রথম ওভারের চতুর্থ বলে নার্সকে ফিরিয়ে দেন মাশরাফি। তবে দারুণ খেলেছেন বারবাডোজের দুই ব্যাটসম্যান হাইন্ডস ও কার্টার। এ দুজনকে শত চেষ্টা করেও থামাতে পারেননি বোলাররা। শেষ পর্যন্ত হাইন্ডস ৫০ ও কার্টার ৪৫ রানে অপরাজিত থাকেন। এ দুজনের নৈপুণেই ধীর লয়ের ব্যাটিংয়ের পরও বাংলাদেশের সংগ্রহের কাছাকাছি আসতে পারে বারবাডোজ। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন মাশরাফি, রাজ্জাক ও রুবেল হোসেন। মূল লড়াইয়ে নামার আগে আজ একই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে অংশ নেবে সাকিব আল হাসানের দল। সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ: ১৬৬/৫ কায়েস ৫৭, আশরাফুল ৩৫, আফতাব ২৬মাশরাফি ১/২৭, রাজ্জাক ১/৭বারবাডোজ: ১৩০/৩হাইন্ডস ৫০*, কার্টার ৪৫*মার্টিন নার্স ৩/২১(বাংলাদেশ ৩৬ রানে জয়ী)