বারাক ওবামার সংকীর্ণমনা আক্রমণ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘সংকীর্ণমনা আক্রমণ ও তুচ্ছ শব্দের খেলায় মত্ত’ হয়েছেন বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনি। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডায়টোনা সমুদ্রসৈকতে এক শোভাযাত্রায় তিনি এ কথা বলেন। ‘দ্য গার্ডিয়ান’-এর খবরে বলা হয়, রমনি বলেছেন যে ওবামা দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ার জন্য কোনো দাবিনামা তৈরি করেননি। তিনি ওবামার প্রচারণাকে ‘নিশ্চিত পতনের প্রচারণা’ বলেও অভিহিত করেছেন।এর আগে একই দিনে ওবামা কৌতুক করে বলেছিলেন, ‘রমনেসিয়া’ নামের এক ধরনের বাতিক রমনিকে পেয়ে বসেছে। ফলে নিজের নীতি থেকে সরে গেছেন রমনি। রানিং মেট পল রায়ানকে নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন রমনি। গতকাল ডায়টোনা সমুদ্রসৈকতে হাজার হাজার সমর্থক অভ্যর্থনা জানান তাঁদের।