বারিধারায় মারধরে রেস্তোরাঁ কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বারিধারায় গতকাল বৃহস্পতিবার রাতে মারধরে আল আমীন (১৬) নামের এক রেস্তোরাঁ কর্মচারীর মৃত্যু হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আল আমীন বারিধারার বিএসআই ক্যান্টিনের কর্মচারী ছিল। গতকাল রাত ১১টার দিকে আক্তার হোসেন নামের ওই ক্যান্টিনের আরেক কর্মীর সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আক্তার হোসেন রেগে গিয়ে আল আমীনকে এলোপাতাড়ি কিল-ঘুষি-চড়-থাপড় মারতে থাকে। এতে আল আমীন অজ্ঞান হয়ে পড়লে রেস্তোরাঁর অন্য কর্মচারীরা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক গতকাল রাত ১২টার দিকে আল আমীনকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকার সিএমএইচে গিয়ে লাশ বুঝে নেন। এরপর তিনি ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।তবে আল আমীনের সঙ্গে তর্কাতর্কির কারণ এবং এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়েছে কি না, তা এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।