বারের সনদ-প্রক্রিয়া সংস্কার চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি পরিবর্তন যেমন হাজারো স্বপ্নের বিনির্মাণ করতে পারে, তেমনি তা সহস্র স্বপ্ন ধ্বংসও করতে পারে মুহূর্তেই। বিচার বিভাগ পৃথক্করণ সহস্র স্বপ্ন বিনির্মাণ করেছিল আর বর্তমানে প্রস্তাবিত সহকারী জজ নিয়োগ পরীক্ষার যোগ্যতায় নতুন শর্তারোপ অগণিত স্বপ্নের অপমৃত্যু ঘটাবে। বিচারক হওয়ার পূর্বশর্ত আইনজীবী হওয়া! তা-ও আবার যে প্রতিষ্ঠানটি দিয়ে প্রক্রিয়ার শুরু তাকে নড়বড়ে অবস্থায় রেখে? কী অপূর্ব পরিবর্তন!এই পরিবর্তনে আইনের হাজার হাজার শিক্ষার্থী উৎফুল্ল হননি; হতাশ হয়েছেন, মানববন্ধন করেছেন, সংবাদ সম্মেলন করেছেন, করেছেন প্রতিবাদ।আইনের শিক্ষার্থীদের এই হতাশা, প্রতিবাদের যৌক্তিক ও ন্যায়সংগত বাস্তব কারণ রয়েছে।১. ‘সহকারী জজ’ জেএসসি নিয়োগকৃত প্রবেশপদ, বিসিএসসহ অন্যান্য সরকারি প্রবেশপদে আবেদন যোগ্যতায় যেহেতু কোনো অভিজ্ঞতা বা অতিরিক্ত শর্ত নেই, তাই এই পদে এরূপ শর্ত থাকার যৌক্তিকতা থাকে না। তা ছাড়া বিসিএসের মাধ্যমে নিয়োগকৃত প্রার্থীরা তাঁদের পেশাসংশ্লিষ্ট পূর্বের ডিগ্রি ছাড়াই সরাসরি নিয়োগ পান। অথচ আইনের শিক্ষার্থীর চার বছরের সম্মান ডিগ্রির পরও আবেদনের যোগ্যতা থাকবে না, এ কেমন নিয়ম!২. শুধু সাধারণ বিসিএস নয়, বরং বিশেষ বিসিএস, যেমন চিকিৎসক নিয়োগে কোনোরূপ অভিজ্ঞতার শর্ত থাকে না; রাষ্ট্রের অন্য কোনো প্রবেশপদে যেহেতু নেই, তাহলে ওই পদে থাকা কতটা যৌক্তিক?৩. যে প্রতিষ্ঠানের মাধ্যমে বিচারক হওয়ার প্রক্রিয়া শুরু হতে হবে, সেই বার কাউন্সিলের বিরুদ্ধে দলীয়করণ, রাজনৈতিক বিবেচনা, পরীক্ষা প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাবসহ নানা গুরুতর অভিযোগ রয়েছে। শুধু অভিযোগ নয়, এগুলোর কোনো কোনোটির সত্যতা পাওয়া গেছে বাংলাদেশ আইন কমিশন কর্তৃক প্রকাশিত ২০০৬ সালের ‘রিভিউ অব দ্য লিগ্যাল এডুকেশন ইন বাংলাদেশ’ শীর্ষক চূড়ান্ত প্রতিবেদনে, যেখানে বলা হয়েছে, ‘ঘটনাবলীর প্রেক্ষিতে এটি প্রতীয়মান যে, বার অত্যন্ত পেশাগত একটি প্রতিষ্ঠান, যার বর্তমানে ব্যাপকভাবে রাজনৈতিকীকরণ হচ্ছে।’ সুতরাং ওই প্রতিষ্ঠানের পরিবর্তন না করে তার ওপর আরেকটি জনগুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া কতটুকু যৌক্তিক?সুতরাং বার কাউন্সিলের আমূল পরিবর্তন ব্যতীত প্রস্তাবিত প্রক্রিয়া কোনো ইতিবাচক ফলাফল বয়ে আনবে না। আগে বার কাউন্সিলে পরিবর্তন, শিক্ষানবিশ থেকে পরীক্ষা গ্রহণের পদ্ধতি, স্বচ্ছতা-জবাবদিহিতা, সব রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে রাখাসহ অন্যান্য বিষয় নিশ্চিত করা হোক।পরিবর্তন সব সময় ইতিবাচক হওয়াই কাম্য। সুতরাং প্রক্রিয়াটি পুনর্বিবেচনা করা হোক।আতাউল করিমআইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়