বার্জার পুরস্কৃত করল তরুণ শিল্পীদের
রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার ১৬তম বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা ২০১১-এর পুরস্কার বিতরণী হলো। এই অনুষ্ঠানে বিজয়ী ছয় তরুণ শিল্পীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ ছাড়া শিল্পী মুস্তাফা মনোয়ারকে ২০১১ সালের আজীবন সম্মাননা দেওয়া হয়।বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের আহ্বানে দেশের তরুণ শিল্পীরা এ প্রতিযোগিতায় অংশ নেন। পুরস্কার পাওয়া ছয় তরুণ শিল্পী হলেন: অমৃত কুমার পণ্ডিত, মোয়াজ্জেম হোসেন, মাঈনুদ্দিন, মিংকু চাকমা, আরিফুল ইসলাম ও এহসানুল করিম। পাশাপাশি অটিস্টিক শিশুদের নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী। পুরস্কার পাওয়া তরুণদের হাতে অর্থ ও সনদ তুলে দেন চিত্রশিল্পী ও জুরি বোর্ডের চেয়ারম্যান কাইয়ুম চৌধুরী।