বার্ড ফ্লুতে ইন্দোনেশীয় শিশুর মৃত্যু, ৩ জন পরীক্ষাধীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর বয়সী এক ইন্দোনেশীয় মেয়েশিশু এইচ৫এন১ ভাইরাসজনিত রোগ বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছে। একই এলাকার একজন মাসহ তিনজন—যাদের কারও সঙ্গে ওই শিশুর কোনো সংস্রব ছিল না, তাদের শরীরে ওই ভাইরাস আছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। একজন সরকারি কর্মকর্তা আজ সোমবার এসব তথ্য দেন।সারা বিশ্বের মধ্যে ইন্দোনেশিয়ায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সর্বোচ্চ ১৩৬ জন মানুষ মারা গেছে।আরিফিন আখমদ হাসপাতালের বার্ড ফ্লু ইউনিটের প্রধান আজিজমান সাদ বলেন, সুমাত্রার পেকানবারুর বাসিন্দা ওই শিশুটি গত বুধবার মারা যায়। আর আক্রান্ত তিনজন হলেন পেকানবারুর উত্তরপূর্বের সিয়াক জেলার বাসিন্দা এক মা, তাঁর সাত বছর বয়সী ছেলেশিশু ও পাঁচ বছর বয়সী এক মেয়েশিশু গত শুক্রবার হাসপাতালটিতে ভর্তি হয়। এই তিনজনও একই ভাইরাসে আক্রান্ত কি না, তা জানতে সুমাত্রার পেকানবারুর আরিফিন আখমদ হাসপাতালটি এখন তাদের ল্যাব পরীক্ষাগুলোর ফলাফলের জন্য অপেক্ষা করছে বলে সাদ জানান।সাদ বলেন, স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানতে পেরেছেন, তীব্র জ্বরে আক্রান্ত হওয়ার আগে এই তিনজন মৃত মোরগ-মুরগির সরাসরি সংস্পর্শে গিয়েছিল।ওদের সবার উপসর্গগুলো একই ধরনের এবং ওদের সবাই মৃত মোরগ-মুরগি স্পর্শ করেছিল বলে সাদ জানান। তিনি বলেন, ওই এলাকায় অনেক মৃত মোরগ-মুরগি পাওয়া গেছে। হয়তো ওরা সবাই একই উত্স থেকে সংক্রমণের শিকার হয়েছে।—রয়টার্স