বার্লিন উৎসব ‘শুনতে কি পাও’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামার আহমাদের (সাইমন) ছবি শুনতে কি পাও এ বছর বার্লিন চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়েছে। সাইমন বলেন, ‘উৎসবের বিশেষ আসর বার্লিন ট্যালেন্ট ক্যাম্পাসের সম্পাদনা ল্যাবে ছবিটি মনোনীত হয়েছে। উৎসব কমিটির আমন্ত্রণে বিশ্বখ্যাত নির্মাতা ও সম্পাদকদের সঙ্গে কাজ করতে এ মাসেই বার্লিনে যাচ্ছেন তিনি।হারিয়ে যাওয়া জমি উদ্ধারের সংগ্রামে দোদুল্যমান একটি গ্রামের গল্প নিয়ে শুনতে কি পাও ছবি। ছবিটি তৈরিতে সময় লেগেছে প্রায় দুই বছর। ছবিটি রচনা, পরিচালনা ও চিত্রগ্রহণ করেছেন সাইমন এবং প্রযোজনা করেছেন সারা আফরীন।প্রতিবছর বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতামূলক বাছাইপর্বের মধ্য দিয়ে উদীয়মান তরুণ নির্মাতাদের এই বিশেষ আসর বসে ‘বার্লিন ট্যালেন্ট ক্যাম্পাস’ শিরোনামে।