বার্লিনে নাজমা আখতারের চিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক চিত্রশিল্পী নাজমা আখতারের সপ্তম একক চিত্র প্রদর্শনী জার্মানির বার্লিনে এরিখ প্যাপরোথ অ্যাটলিয়রে শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করবেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান। বিজয় দিবসের ৪০তম বার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। জার্মানির বাংলাদেশ দূতাবাস, অ্যাটলিয়র ডি এরিখ প্যাপরোথ ও বুড়িগঙ্গা আর্টস অ্যান্ড ক্র্যাফটস যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনী ২১ ডিসেম্বর পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তি।