বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধিবরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১ মার্চ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জি এম হারুন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম খান। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. বজলুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. সেকেন্দার হোসেন মৃধা, মো. আবুল হোসেন, মো. শাহজাহান কবির, মুক্তিযোদ্ধা মো. বাদশা মিয়া প্রমুখ।