বার্সা-কাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক যেন ফুটবল দল নয় তারা। কবি—স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত মেনে পদ্য রচনা করে যাওয়া কবি। বলতে পারেন শিল্পীও, তুলির নিপুণ পরশে মূর্তমান হয়ে ওঠে ঘাস-ফুল-প্রজাপতি। মাঠে ফুটবল কাব্য কিংবা শিল্পকর্ম ফুটিয়ে চলা বার্সেলোনা এ বছর জিতেছে পাঁচটি প্রধান শিরোপা—স্প্যানিশ লিগ, স্প্যানিশ সুপার কাপ, চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ। এক বছরে একটি ক্লাবের সর্বোচ্চ ছয়টি ট্রফি জেতা সম্ভব। যে কীর্তি একমাত্র বার্সেলোনারই আছে, ২০০৯ সালে গড়া। এবার কোপা ডেল রের ফাইনালে হেরে যাওয়ায় সেই কীর্তি অবশ্য ছোঁয়া হয়নি। বলতে পারেন শিল্পীর অতৃপ্তি!