বালকদের নিয়ে মাওবাদীদের নতুন দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ছত্তিশগড় ও ঝাড়খন্ড রাজ্যে মাওবাদীরা নতুন করে সংগঠিত হচ্ছে। কিশোর বা বালকদের নিয়ে মাওবাদীরা গঠন করেছে ‘বাল অ্যাকশন টিম’। ছত্তিশগড়ের নকশাল দমন শাখার অতিরিক্ত মহাপরিচালক আর কে ভিজ বলেছেন, জীবনের ঝুঁকি আছে, এমন কাজেও মাওবাদীরা বালক ও কিশোরদের ব্যবহার করছে। ছত্তিশগড়ের বস্তার জেলার বিভিন্ন স্কুলে মাওবাদীরা ছাত্রদের তাদের দলে ভিড়িয়ে নিয়েছে। অ্যাকশন টিমের এই বালকদের প্রশিক্ষণ শুরু হয়েছে। বালক ও কিশোরেরা তথ্য সংগ্রহ, অভিযান কাজে অংশগ্রহণ এবং বার্তা বাহকের দায়িত্ব পালন করছে।মাওবাদীরা তাদের অধীনে থাকা বালসংঘ ও ছাত্রসংঘের সদস্যদের ‘বাল অ্যাকশন টিমে’ অন্তর্ভুক্ত করেছে।