বালাগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ৪০ জন
বালাগঞ্জে এই প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ৪০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উপজেলার গোয়ালাবাজার আদর্শ উচ্চবিদ্যালয় সর্বোচ্চসংখ্যক ১০টি, বালাগঞ্জ ডিএন উচ্চবিদ্যালয় দ্বিতীয় সর্বোচ্চ নয়টি এবং সাদীপুর উচ্চবিদ্যালয় আটটি জিপিএ-৫ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। এ ছাড়া মঙ্গলচণ্ডী নিশিকান্ত উচ্চবিদ্যালয় পাঁচটি, দয়ামীর ছদরুননেছা উচ্চবিদ্যালয় তিনটি জিপিএ-৫ পেয়েছে। বালাগঞ্জ তয়রুননেছা বালিকা উচ্চবিদ্যালয়, বোয়ালজুড় উচ্চবিদ্যালয়, নবগ্রাম হাজি ছাইম উচ্চবিদ্যালয়, ইকবাল আহমদ উচ্চবিদ্যালয় ও দেওয়ানবাজার উচ্চবিদ্যালয় একটি করে জিপিএ-৫ পেয়েছে। এ বছর উপজেলার ২৮টি উচ্চবিদ্যালয় থেকে সর্বমোট ১৫৬৫ জন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১১৮১ জন। উপজেলায় মোট পাসের হার ৭৫ দশমিক ৪৬ শতাংশ। গালিমপুর হুরুন্নেছা উচ্চবিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।গোয়ালাবাজার আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল লেইছ বলেন, ছাত্র-শিক্ষক-অভিভাবকের সম্মিলিত চেষ্টায় ভালো ফলাফল সম্ভব হয়েছে।